মূল বিষয়বস্তুতে যান

রপ্তানি নীতি ২০২১-২৪ অনুসারে রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে -

সঠিক উত্তর

সবগুলো

সঠিক উত্তর: সবগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আট হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে নতুন রপ্তানি নীতির (২০২১-২৪) খসড়া অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চাহিদা ও বিশ্ববাণিজ্য পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে তিন বছর পর পর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়।

• সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে —
অধিকমূল্য সংযোজিত তৈরি পোশাক, ডেনিম, কৃত্রিম ফাইবার, গার্মেন্টস এক্সেসরিজ, ফার্মাসিউটিক্যাল পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা এবং চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, জাহাজ ও সমুদ্রগামী ফিশিং ট্রলার নির্মাণ, ফার্নিচার, হোম টেক্সটাইল ও হোম ডেকর, টেরিটাওয়েল, লাগেজ, একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এবং ল্যাবরেটরি বিকারক।

• বিশেষ উন্নয়নমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে —
ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য, সিরামিক পণ্য, মূল্য সংযোজিত হিমায়িত মৎস্য, প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, কাটিং ও পোলিশকৃত মসৃন হীরা ও জুয়েলারি, পেপার ও পেপার প্রোডাক্টস, রাবার ও রাবারজাত পণ্য, রেশম সামগ্রী, হস্ত ও কারু পণ্য, লুঙ্গিসহ তাঁত শিল্পজাত পণ্য, ফটোভলটিক মডিউল (সোলার এনার্জি), কাজুবাদাম, জীবন্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া, খেলনা, আগর, হালাল ফ্যাশন (আবায়া ইত্যাদি, বোরকা, হিজাব), হালাল মাংস ও মাংসজাত পণ্য এবং অন্যান্য হালাল পণ্য, রিসাইকেন্ড পণ্য, সফটওয়্যার ও আইটি এনাবল সার্ভিসেস, আইসিটি পণ্য, BPO, Freelancing.

• বিশেষ উন্নয়নমূলক সেবা খাত: পর্যটন শিল্প, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ও কনসালটেন্সি সার্ভিসেস

• রপ্তানি–নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে— পাটবীজ, চাল (সুগন্ধি ছাড়া), আগ্নেয়াস্ত্র, পুরাতাত্ত্বিক বস্তু, মনুষ্য কঙ্কাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি।

সূত্র: সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পিঁয়াজ
  2. ডাল
  3. পাটবীজ
  4. সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল