গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ৫৫.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য আমদানি ৪৮.৬৯৯ বিলিয়ন ডলার এবং সেবা আমদানি ৬.৯৩৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশ অনুযায়ী শীর্ষ আমদানি উৎস: প্রথম - চীন (১১.৪৮৯ বি. ডলার) দ্বিতীয় – ভারত (৫.৭৯৩ বি. ডলার) তৃতীয় – যুক্তরাষ্ট্র (২.১২৬ বি. ডলার)। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)