মূল বিষয়বস্তুতে যান

বাংলা তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

সঠিক উত্তর

গীতালি

সঠিক উত্তর: গীতালি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ বাংলা তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ - 'গীতালি'।

• বাংলা তদ্ধিত প্রত্যয়: 'আলি'
- কাজ, বৃত্তি বা পেশা অর্থে বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন:
- গৃহস্থ + আলি = গৃহস্থালি,
- গীত + আলি = গীতালি,
- ঘটক + আলি = ঘটকালি,
- ঠাকুর + আলি = ঠাকুরালি।

- ভাবার্থে বিশেষ্য বা বিশেষণ শব্দ গঠন করে।
যেমন:
- চতুর + আলি = চতুরালি,
- মিতা + আলি = মিতালি,
- নাগর + আলি = নাগরালি,
- মেয়ে + আলি = মেয়েলি।

- সাদৃশ্য বোঝাতে বিশেষণ শব্দ গঠন করে।
যেমন:
- বর্ণ + আলি = বর্ণালি,
- সোনা + আলি = সোনালি,
- রূপা + আলি = রূপালি,
- স্বর্ণ + আলি = স্বর্ণালি।

অন্যদিকে,
• মধুর + য = মাধুর্য - সংস্কৃত তদ্ধিতযুক্ত শব্দ।
• মনু + ষ্ণ = মানব - সংস্কৃত তদ্ধিতযুক্ত শব্দ।
• জল + নীয় = জলীয় - সংস্কৃত তদ্ধিতযুক্ত শব্দ।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মানব
  2. গীতালি সঠিক
  3. মাধুর্য
  4. জলীয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল