মসবর্গীয় উদ্ভিদের মূলের পরিবর্তে কোন অঙ্গ থাকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাইজয়েড
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাইজয়েড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- মসবর্গীয় উদ্ভিদ (Bryophytes) অনুন্নত প্রকৃতির হয়। এদের প্রকৃত মূল থাকে না, তার পরিবর্তে রাইজয়েড (Rhizoid) নামক মূলের মতো দেখতে সুতার মতো অংশ থাকে যা উদ্ভিদকে মাটিতে আটকে রাখতে এবং জল শোষণ করতে সাহায্য করে।
অপুষ্পক উদ্ভিদ (Non-flowering Plants):
- যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
- এরা সাধারণত স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে।
- অপুষ্পক উদ্ভিদ প্রধানত তিন ভাগে বিভক্ত।
যথা-
১। মসবর্গীয় উদ্ভিদ (Bryophytes):
- এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত হলেও প্রকৃত মূল অনুপস্থিত।
- মূলের পরিবর্তে রাইজয়েড (Rhizoid) নামক সূত্রাকার অঙ্গ থাকে।
- এরা সাধারণত স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানে, বিশেষ করে পুরোনো ভেজা দেয়ালে কার্পেটের মতো আস্তরণ তৈরি করে জন্মায়। উদাহরণ: ব্রায়াম (Bryum) ।
২। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ (Thallophytes):
- এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়; অর্থাৎ থ্যালাস ধরনের দেহ থাকে।
- এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, তারা স্বপোষী এবং শৈবাল নামে পরিচিত। উদাহরণ: স্পাইরোগাইরা (Spirogyra) ।
- যাদের ক্লোরোফিল নেই, তারা পরপোষী এবং ছত্রাক নামে পরিচিত। উদাহরণ: এগারিকাস (Agaricus) ।
৩। ফার্নবর্গীয় উদ্ভিদ (Pteridophytes):
- এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত এবং সুস্পষ্ট পরিবহণ টিস্যু বিদ্যমান।
কচি পাতাগুলো সাধারণত কুণ্ডলিত অবস্থায় থাকে।
এরা সাধারণত স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত স্থান ও পুরোনো দালানের প্রাচীরে জন্মায়। উদাহরণ: টেরিস (Pteris) ।
অন্যান্য অপশন,
- ফল: মসবর্গীয় উদ্ভিদ হলো অপুষ্পক উদ্ভিদ। এদের ফুল বা ফল কিছুই উৎপন্ন হয় না।
- স্টোমাটা: স্টোমাটা বা পত্ররন্ধ্র হলো উদ্ভিদের পাতার ত্বকে থাকা ছোট ছিদ্র, যা গ্যাসীয় আদান-প্রদান ও প্রস্বেদনে সাহায্য করে। এটি মূলের বিকল্প কোনো অঙ্গ নয়।
- কাণ্ড: মসবর্গীয় উদ্ভিদের দেহ সাধারণত নরম কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে, তাই এটি মূলের পরিবর্তে থাকা কোনো অঙ্গ নয়।
উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন