তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোড তড়িৎদ্বারে মূলত কী ঘটে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোড হলো সেই তড়িৎদ্বার যেখানে সর্বদা বিজারণ (Reduction) বিক্রিয়া ঘটে। রসায়নের নিয়ম অনুযায়ী, বিজারণ মানেই হলো ইলেকট্রন গ্রহণ করা। দ্রবণে থাকা ধনাত্মক আয়নগুলো (ক্যাটায়ন) ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে চার্জমুক্ত হয়।
• তড়িৎদ্বার (Electrode):
- তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবানো থাকে তাদেরকে তড়িৎদ্বার বলা হয়।
- তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে পরমাণু বা ঋণাত্মক আয়ন ইলেকট্রন ত্যাগ করে।
অর্থাৎ, এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয়।
- অপর তড়িৎদ্বারে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে।
অর্থাৎ, এ তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়।
- সম্পূর্ণ কোষের মধ্যে জারণ-বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়।
- যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। Science Expert[Live Publications]
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন