মেধাবী
Toggle menu

ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?

সঠিক উত্তর
UNRWA

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা UNRWA। 

UNRWA:

- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

উল্লেখ্য,
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।

⇒ ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

অন্যদিকে,
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস United Nations Office for Project Services (UNOPS)।
- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা United Nations Institute for Training and Research (UNITAR)।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা United Nations High Commissioner for Refugees (UNHCR)।

উৎস: UNRWA ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

UNHCR
UNITAR
UNOPS
UNRWA সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড