মিয়ানমার ব্রিটেনের কাছ থেকে কবে স্বাধীনতা লাভ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪ জানুয়ারি ১৯৪৮
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪ জানুয়ারি ১৯৪৮
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মিয়ানমার:
- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
- এর সীমান্ত রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে।
- ১৮৮৬ সালে এটি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়।
- এটি দীর্ঘ সময় ব্রিটিশ শাসনের অধীনে থাকে।
- পরবর্তীতে ৪ জানুয়ারি ১৯৪৮ সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতার পর মিয়ানমারে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
- ১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে, যার ফলে দীর্ঘমেয়াদি সামরিক শাসনের সূচনা ঘটে।
- যদিও ২০১০-এর দশকে সীমিত গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পুনরায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে।
- দেশটি কার্যত সামরিক নিয়ন্ত্রণাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য,
- মিয়ানমারের রাষ্ট্রের আনুষ্ঠানিক নাম হলো Republic of the Union of Myanmar।
- এর পূর্বনাম ছিল বার্মা।
- দেশটির রাজধানী হলো নাইপিদো।
- আর বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত ইয়াঙ্গুন। মিয়ানমারের আইনসভা হলো পিদাউংসু হ্লুত্তাও, যা একটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।
- দেশের রাষ্ট্রভাষা বার্মিজ।
উৎস:
Britannica;
দৈনিক বনিক বার্তা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন