বিশেষায়িত ব্যাংক হলো সেসব ব্যাংক যেগুলো বিশেষ খাতের উন্নয়নের জন্যে গঠিত। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক হলো তিনটি। এগুলো হলো: বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। অগ্রনী ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)