"এতে দোষ কি?" এই প্রশ্নবাচক বাক্যের নেতিবাচক রূপ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এতে দোষ নেই।
সঠিক উত্তর
সঠিক উত্তর: এতে দোষ নেই।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• "এতে দোষ কি?" এই প্রশ্নবাচক বাক্যের নেতিবাচক রূপ- এতে দোষ নেই।
-------------
• নেতিবাচক বাক্য:
- যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব না-বোধক অর্থে প্রকাশ করে, তাকে নেতিবাচক বাক্য বলে।
- যেমন: 'ফরিদা আজ স্কুলে যাবে না।'
• প্রশ্নবোধক বাক্য:
- যে বাক্যে কোনো ঘটনা, কাহিনি বা বক্তব্য বর্ণনায় প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায়, তাকে প্রশ্নবোধক বাক্য বলে।
- যেমন: 'আপনি কোথা থেকে এসেছেন?'
------------
• প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের সূত্র:
১. মূল অর্থ বা মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হয়।
২. প্রশ্নবোধক অব্যয় 'কি' তুলে দিতে হয়।
৩. নেতিবাচক বা নঞর্থক না, নাই, নেই, নি, জানি না, বুঝি না ইত্যাদি ব্যবহার করতে হয়।
৪. বাক্যটিকে নেতিবাচক ভাব ধারায় গঠন করতে হয়।
- যেমন:
- প্রশ্নবাচক বাক্য- এতে দোষ কি?
- নেতিবাচক: এতে দোষ নেই।
---------
• প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের আরও কিছু উদাহরণ-
প্রশ্নবাচক: তারা কি পাষাণ?
নেতিবাচক: তারা পাষাণ কি না জানি না।
প্রশ্নবাচক: এ কেমন কথা?
নেতিবাচক: এ কেমন কথা জানি না।
প্রশ্নবাচক: তাহাদের গ্রামে ফিরিয়া আসা চলে কি?
নেতিবাচক: তাহাদের গ্রামে ফিরিয়া আসা চলে না।
প্রশ্নবাচক: সরস্বতী বর দেবেন কি?
নেতিবাচক: সরস্বতী বর দেবেন না।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন