মূল বিষয়বস্তুতে যান

“আমি যাব না।”— এই কর্তৃবাচ্যের সঠিক ভাববাচ্য রূপ কোনটি?

সঠিক উত্তর

আমার যাওয়া হবে না।

সঠিক উত্তর: আমার যাওয়া হবে না।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য:

• নিয়ম:
- কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তর করতে হলে—
১। কর্তার সঙ্গে ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়।
২। ক্রিয়া নাম পুরুষে ব্যবহৃত হয়।

• উদাহরণ:

• কর্তৃবাচ্য → ভাববাচ্য
- আমি যাব না। → আমার যাওয়া হবে না।
- তুমিই ঢাকা যাবে। → তোমাকেই ঢাকা যেতে হবে।
- তোমরা কখন এলে? → তোমাদের কখন আসা হলো?

উল্লেখ্য,

• কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে।
- যেমন- ছাত্ররা অঙ্ক করছে।
১. কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
২. কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
- যথা-
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

• ভাববাচ্য:
- যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
- ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়।
- ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়।
- যেমন-
(ক) আমার (কর্তায় ষষ্ঠী) খাওয়া হলো না (নাম পুরুষের ক্রিয়া)।
(খ) আমাকে (কর্তায় দ্বিতীয়া) এখন যেতে হবে (নাম পুরুষের ক্রিয়া)
(গ) তোমার দ্বারা (কর্তায় তৃতীয়) এ কাজ হবে না (নাম পুরুষের ক্রিয়া)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আমাকে যেতে হবে না।
  2. আমি যেতে পারব না।
  3. আমার দ্বারা যাওয়া হবে না।
  4. আমার যাওয়া হবে না। সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল