“কলমের খোঁচা দিও না”— বাক্যটিতে ‘কলমের’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: করণ কারক, ষষ্ঠী বিভক্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: করণ কারক, ষষ্ঠী বিভক্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাক্য: “কলমের খোঁচা দিও না"।
- বাক্যটিতে ‘কলমের’ শব্দটি করণ কারক নির্দেশ করছে।
- করণ কারক হলো— যার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন হয় বা কোনো অনুভূতি/অবস্থা প্রকাশ পায়।
- এখানে কলম হলো খোঁচা দেওয়ার উপকরণ বা মাধ্যম।
- ‘র’ বিভক্তিটি এখানে করণে ষষ্ঠী হিসেবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন
- এখন যদি প্রশ্ন করা হয়— "কীসের দ্বারা খোঁচা দিও না।
- উত্তর আসবে 'কলমের'
- তাই “কলমের খোঁচা দিও না”— বাক্যটিতে ‘কলমের’ শব্দটি করণ কারক।
------------
• করণ কারক:
- বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের (বিশেষ্য বা সর্বনাম) সম্পর্ক থাকে, তাকে কারক বলে।
- কারক দেখায় যে, কে কাজটি করছে, ক্রিয়াটি কার ওপরে ঘটছে, কোথায় বা কীভাবে ঘটছে ইত্যাদি।
- যেই পদ দিয়ে বোঝায় যে কাজটি কোন যন্ত্র, উপকরণ বা উপায়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে সেই পদই হলো করণ কারক।
- বাক্যে ক্রিয়াপদকে যদি ‘কী দিয়ে’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করা হয়, তবে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
- যেমন:
• রহিম চাবি দিয়ে তালা খুলল (কী দিয়ে খুলল? → চাবি দিয়ে)।
• সে লাঠির দ্বারা দরজাটি ভাঙল (কী দ্বারা ভাঙল? → লাঠির দ্বারা)।
------
অন্যদিকে,
- অপাদান কারক – যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত বা উৎপন্ন হয় এবং যা দেখে কেউ ভীত হয়।
- কর্মকারক – কাজটি যার উপর হয় তাকে বোঝায়।
- অধিকরণ কারক – কাজটি কোথায় বা কখন হয় তা বোঝায়।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন