নিচের কোন পত্র-জোড়াটি ‘বীরাঙ্গনা কাব্য’-এর অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীলধ্বজের প্রতি জনা
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীলধ্বজের প্রতি জনা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'বীরাঙ্গনা কাব্য’-এর অন্তর্ভুক্ত - নীলধ্বজের প্রতি জনা।
- কারণ ‘বীরাঙ্গনা কাব্য’-এর পত্রগুলো নারী চরিত্রের (নায়িকা) পক্ষ থেকে পুরুষ চরিত্রের (নায়ক) প্রতি লেখা।
- তাই সঠিক পত্র-জোড়া হবে — ‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’, ‘দশরথের প্রতি কৈকেয়ী’, ‘নীলধ্বজের প্রতি জনা’, ‘অর্জুনের প্রতি দ্রৌপদী’ ইত্যাদি।
------
• ‘বীরাঙ্গনা কাব্য’:
- ‘বীরাঙ্গনা কাব্য’ (১৮৬২) মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত পত্রকাব্য।
- বাংলা সাহিত্যে পত্রাকারে রচিত কাব্য হিসেবে এটি প্রথম রচনা।
- রোমান কবি পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসো (ওভিদ)-এর Heroides কাব্যের অনুসরণে এই গ্রন্থটি রচিত হয়েছে।
- এতে মোট এগারোটি পত্র সংকলিত রয়েছে।
- এই কাব্যে পৌরাণিক নারীরা মাইকেল মধুসূদন দত্তের হাতে আধুনিক মানবচরিত্র হিসেবে পুনর্জাগরিত হয়েছে। তারা এখানে নিজেদের প্রেম, আকাঙ্ক্ষা ও মানসিক অনুভূতি নির্দ্বিধায় প্রকাশ করেছে।
--------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্তের অবদানের কারণে তাকে “বাংলা আধুনিক কবিতার জনক” ও “মহাকবি” বলা হয়।
- মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ হলো বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৮৬১ সালে প্রকাশিত হয় এবং এটি সংস্কৃত রামায়ণের কাহিনীর উপর ভিত্তি করে অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- এই কাব্যটি মূলত নয়টি সর্গে বিভক্ত।
- তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- মেঘনাদবধ কাব্য,
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন