⇒ পৃথিবীর ভূ-পৃষ্ঠের স্থলভাগে বেশিভাগ ভূমিরূপ - সমভূমি।
ভূ-পৃষ্ঠের গঠন: - পৃথিবীর ভূমিরূপ সর্বত্র একরকম নয়। স্থলভাগে রয়েছে সুউচ্চ পর্বত, মালভূমি, পাহাড় ও সমভূমি।
- সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাকৃতিক ক্রিয়ার ফলে ভূমিরূপের পরিবর্তন হয়।
- ভূমিরূপের পরিবর্তন ক্রিয়া কখনো দ্রুত, কখনো ধীরে ধীরে, আবার কখনো আকস্মিকভাবে ঘটে।
- সাধারণভাবে বৃহত্তর ভূমিরূপের পরবর্তী পর্যায়ে ক্ষুদ্রতর ভূমিরূপ সৃষ্টি হয়।
- স্থলভাগের ভূমিরূপ পর্বত, মালভূমি, সমভূমি।
- পৃথিবীর মোট ভূমির শতকরা ৫৮ ভাগ সমভূমি।- পৃথিবীর মোট ভূমির শতকরা ১৮ ভাগ পার্বত্য অঞ্চল।
- পৃথিবীর মোট ভূমির শতকরা ২৪ ভাগ মালভূমি ও পাহাড়।
উল্লেখ্য,
- মহাসাগর তলদেশের ভূমিরূপ মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্রখাত।
তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [
লিঙ্ক]