প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ:- কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈলাইন গ্রামে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ)।- ক্ষমতায়ন, উদ্ভাবন ও বাংলাদেশের প্রবৃদ্ধি এই তিনটি স্লোগান ধারণ করে ঐ গ্রামের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
- জাতিংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক সহযোগিতায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি- রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
- প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দল গঠন করা হয়েছে।
- এর মধ্যে শিক্ষার্থী দলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠী দলে গ্রামের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য থাকবেন।
তথ্যসূত্র: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
[Link]