রাষ্ট্র কর্তৃক 'অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা' প্রদানের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৭ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৭ নং অনুচ্ছেদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা:
- বাংলাদেশের সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র কর্তৃক 'অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা' প্রদানের কথা বলা হয়েছে।
- অনুচ্ছেদটি সংবিধানের দ্বিতীয় ভাগের অন্তর্ভুক্ত।
- ১৭ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রকে তিনটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে:
• একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান.
• সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করা এবং যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টি।
• আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ।
⇒ অনুচ্ছেদ ১৭: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
- রাষ্ট্র
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য;
(খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য;
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
অন্যদিকে,
অনুচ্ছেদ ১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
অনুচ্ছেদ ১৬: গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।
অনুচ্ছেদ ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন