সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কার্যক্রম:- বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’ কার্যক্রম চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।- বিশেষ করে চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে এই সেবা চালু করা হয়।
- অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১ এর পক্ষভুক্ত দেশ বাংলাদেশ এবং এর নিয়ম মেনে অনলাইনে এ সত্যায়ন করা হবে।
- বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্টের সত্যায়নের সনদ হিসেবে 'ই-অ্যাপোস্টিল সার্টিফিকেট' প্রদান করবে।
উল্লেখ্য,
- এই সেবার ফলে ঢাকাস্থ বিদেশি দূতাবাস এবং বিদেশে গমনের পর সেই দেশে অবস্থিত অন্য কোনো কর্তৃপক্ষের নিকট হতে তাদের ডকুমেন্টসমূহ আর সত্যায়ন করতে হবে না।
- এছাড়া অ্যাপোস্টিল সার্টিফিকেট এ বিদ্যমান QR Code স্ক্যান করে বিশ্বের যে কোনো স্থান হতে সত্যায়নকৃত কাগজপত্রের উৎপত্তির সঠিকতা যাচাই করা যাবে।
তথ্যসূত্র- বাসস।
[Link]