মূল বিষয়বস্তুতে যান

ডেঙ্গু জ্বরের কারণ কোনটি?

সঠিক উত্তর

ফ্লাভি ভাইরাস

সঠিক উত্তর: ফ্লাভি ভাইরাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ডেঙ্গু জ্বর (Dengue Fever):
- ডেঙ্গু (প্রকৃত উচ্চারণ ডেঙ্গী) একটি ভাইরাসঘটিত রোগ।

• রোগের কারণ:
- এই ভাইরাসের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গী ভাইরাস। এটি একটি RNA ভাইরাস।
- এই ভাইরাসের বাহক হলো Aedes aegypti L. ও Aedes albopictus নামক মশকী (স্ত্রী মশা) আর এর পোষক দেহ হলো মানুষ।
- প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ২০১৯ জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটে। লক্ষাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং শতাধিক লোক মারা যায়।

• রোগের লক্ষণ:
- উচ্চ জ্বর: ডেঙ্গুর প্রথম এবং প্রধান লক্ষণ হলো উচ্চ জ্বর। সাধারণত ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে।
- মাথাব্যথা: তীব্র মাথাব্যথা, বিশেষ করে চোখের পেছনে ব্যথা ডেঙ্গুর একটি সাধারণ লক্ষণ।
- শরীরে ব্যথা: পেশী, হাড় এবং জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে।
- বমি বমি ভাব ও বমি: অনেক সময় ডেঙ্গু জ্বরে বমি বমি ভাব এবং বমি হয়।
- চামড়ায় ফুসকুড়ি: শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা যেতে পারে।
- পেটে ব্যথা: পেটে তীব্র এবং ক্রমাগত ব্যথা হতে পারে।
- শ্বাসকষ্ট: শ্বাস নিতে অসুবিধা হতে পারে।
- রক্তপাত: মাড়ি, নাক বা বমি ও মল থেকে রক্তপাত হতে পারে।
- চরম ক্লান্তি: হঠাৎ করে অনেক দুর্বল লাগতে পারে।

• সাধারণ ডেঙ্গু জ্বরে রোগীর সমস্ত শরীরে (মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায়) ব্যথা হয়।
- মেরুদণ্ডের ব্যথাসহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। একে হাড়ভাঙ্গা জ্বর বলে।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ফ্লাভি ভাইরাস সঠিক
  2. হার্পিস ভাইরাস
  3. রেট্রো ভাইরাস
  4. অ্যাডেনো ভাইরাস

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল