মূল বিষয়বস্তুতে যান

বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি?

সঠিক উত্তর

গৌড়ীয় ব্যাকরণ

সঠিক উত্তর: গৌড়ীয় ব্যাকরণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'গৌড়ীয় ব্যাকরণ':
- গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে।

- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।

- গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল-বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে। সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।

- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি। মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

- এ গ্রন্থে রামমোহন রায়ের রচনারীতি স্বকীয় এবং ব্যাখ্যামূলক। তিনি সুস্পষ্টভাবে নির্দেশ করেন যে, বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ-পদ্ধতির অনুসরণ করে না। তিনি ব্যাকরণ আলোচনায় দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন খাঁটি তদ্ভব শব্দ ও বাংলা ক্রিয়াপদ। তাঁর মূল লক্ষ্যই ছিল বাংলা ভাষার বিশিষ্টতাকে নিয়মশৃঙ্খলায় শ্রেণিবদ্ধ করা।

অন্যদিকে,
• বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী' (১৮৫৩)।
• বাঙ্গালা ব্যাকরণ (১৮৫২) শ্যামাচরণ সরকার কর্তৃক ইংরেজি থেকে বাংলায় অনূদিত ব্যাকরণ।
• 'ব্যাকরণ মঞ্জুরী' গ্রন্থের রচয়িতা মুহম্মদ এনামুল হক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্যাকরণ কৌমুদী
  2. বাঙ্গালা ব্যাকরণ
  3. ব্যাকরণ মঞ্জুরী
  4. গৌড়ীয় ব্যাকরণ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল