• জসীম উদদীন: - কবি জসীম উদদীন একজন প্রখ্যাত বাঙালি কবি। - তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। - পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। - তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত। - কবি জসীমউদ্দিন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। - এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। - E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন। ------------- তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - বালুচর, - রূপবতী, - রাখালী, - নকশী কাঁথার মাঠ, - ধানখেত, - সোজন বাদিয়ার ঘাট, - মাটির কান্না, - মা যে জননী কান্দে ইত্যাদি।
তাঁর রচিত নাটক: - পদ্মাপাড়, - বেদের মেয়ে, - মধুমালা, - পল্লীবধূ, - গ্রামের মায়া ইত্যাদি।
শিশুতোষ গ্রন্থ: - হাসু, - এক পয়সার বাঁশী, - ডালিমকুমার।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া।