মূল বিষয়বস্তুতে যান

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান কে? [মে, ২০২৬]

সঠিক উত্তর

মিন অং হ্লাইং

সঠিক উত্তর: মিন অং হ্লাইং

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান হলেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট:
- ২০২৬ সালের এপ্রিল মাসে মিয়ানমারের সংসদীয় ভোটের মাধ্যমে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তিনি ১০ এপ্রিল, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
- ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ৫ বছর পর তিনি নিজেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠা করলেন।

উল্লেখ্য
- ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির সরকারকে উৎখাত করে অভ্যুত্থান ঘটান এবং তাকে গ্রেপ্তার করেন। এর ফলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।
- ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর, জেনারেল মিন অং হ্লাইং তার বিতর্কিত প্রতিশ্রুতি পূরণ করে আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
- ক্ষমতার নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে তিনি ঘনিষ্ঠ জেনারেল ইয়ে উইন ও-কে নতুন সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেছেন। পাশাপাশি, একটি নতুন ‘পরামর্শক কাউন্সিল’ গঠন করে তিনি নেপথ্যে থেকেও বেসামরিক ও সামরিক উভয় খাতের ওপর সর্বোচ্চ ক্ষমতা বজায় রাখবেন।

উৎস: Al Jazeera.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অং সান সু চি
  2. ইউ মিন্ট সোয়ে
  3. মিন অং হ্লাইং সঠিক
  4. থেইন সেইন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল