- উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষানুরাগী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ছাত্রদেরকে সমকালীন কলকাতার সমাজ ইয়ং বেঙ্গল হিসেবে আখ্যায়িত করে। - হেনরি লুই ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন। এ জন্যে তিনি ১৮২৮ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। - তার অনুসারীদের মধ্যে রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ উল্লেখযোগ্য। - মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ সালের ডিসেম্বরে ডিরোজিও মৃত্যুবরণ করেন। (তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)