'পরীক্ষায় সফল হও।' এটি কী ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইচ্ছাসূচক বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইচ্ছাসূচক বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ইচ্ছাসূচক বাক্য (Optative sentence):
- এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়।
যথা:
- তোমার মঙ্গল হোক।
- ঈশ্বর তোমাকে জয়ী করুন।
- পরীক্ষায় সফল হও।
- দীর্ঘজীবী হও।
অন্যদিকে,
- প্রশ্নসূচক বাক্য: এ ধরনের বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যথা: কোথায় যাচ্ছ? কী পড়ছ? কেন এসেছ? যাবে নাকি?
- বিস্ময়সূচক বাক্য: যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যথা: তাজ্জব ব্যাপার! সমুদ্রের সে কী ভীষণ গর্জন, ঢেউগুলো পাহাড়ের চূড়ার মতো উঁচু- আমি তো ভয়ে মরি! হুররে, আমরা জিতেছি!
- আদেশ বাচক বাক্য: এ ধরনের বাক্যে আদেশ করা হয়। যথা: শিক্ষক মহোদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে। চুপটি করে বস। উঠে দাঁড়াও। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন