মূল বিষয়বস্তুতে যান

'বিচূর্ণ আয়নায় কবির মুখ' আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক কে?

সঠিক উত্তর

আল মাহমুদ

সঠিক উত্তর: আল মাহমুদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'বিচূর্ণ আয়নায় কবির মুখ' আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক- আল মাহমুদ।
---------------------------------
• আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক কাজের প্রধান দুটি গ্রন্থ হলো-
- ‘যেভাবে বেড়ে উঠি’;
- এবং ‘বিচূর্ণ আয়নায় কবির মুখ’।
- উভয় গ্রন্থ একত্রে ‘কবির মুখ’ নামে সংকলিত হয়েছে।

- যেভাবে বেড়ে উঠি:
- কবি তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, শৈশব, কৈশোর এবং ঢাকার জীবন শুরুর পূর্বের স্মৃতির বর্ণনা দিয়েছেন।
- এটি মূলত তাঁর বেড়ে ওঠার এবং লেখক হয়ে ওঠার প্রাথমিক পর্যায় তুলে ধরে।

- বিচূর্ণ আয়নায় কবির মুখ:
- এতে কবির যৌবনকাল, কর্মজীবন এবং সাহিত্যিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা সংকলিত হয়েছে।
- গ্রন্থে কবি হিসেবে প্রতিষ্ঠা, সংগ্রাম এবং চিন্তার বিবর্তন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-----------------------
আল মাহমুদ:
- মাহমুদ, আল একজন প্রথিতযশা বাংলা কবি।
- তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- বিশ শতকের বাংলা সাহিত্যে আল মাহমুদ একজন প্রতিনিধিত্বশীল প্রতিভা হিসেবে স্বীকৃত।
- আধুনিক বাংলা কবিতায় তিনি ভাটি বাংলার গ্রামীণ জীবন, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নর-নারীর চিরন্তন প্রেম-বিরহকে বিশেষভাবে ফুটিয়েছেন।
- তার কবিভাষা মূলত লোকজ জীবনকেন্দ্রিক।
- কথাসাহিত্যের ক্ষেত্রেও আল মাহমুদ অসামান্য অবদান রেখেছেন।
- স্বাধীনতা উত্তরকালে তিনি দৈনিক গণকন্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।

- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সোনালী কাবিন'।
- ১৯৭৩ সালে প্রকাশিত এই বিখ্যাত সনেটগুচ্ছ তাকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে।
- তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- পাখির কাছে ফুলের কাছে,
- দোয়েল ও দয়িতা,
- দ্বিতীয় ভাঙন,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- আগুনের মেয়ে ইত্যাদি।

• তাঁর রচিত প্রধান গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- গন্ধবণিক,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আল মাহমুদ সঠিক
  2. বুদ্ধদেব বসু
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. আবুল মনসুর আহমদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল