মেধাবী
Toggle menu

বাংলা সাহিত্যে প্রথম সনেট সংকলন -

সঠিক উত্তর
চতুর্দশপদী কবিতাবলী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♦ মাইকেল মধুসূদন দত্ত এবং যা কিছু প্রথম
- মহাকবি, নাট্যকার, মধুসূদন বাংলা সাহিত্যের তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার জনক ও পথ নির্মাতা।
- মধুসূদনের কাব্যে এক ধরনের নারীবিদ্রোহের সুর লক্ষ করা যায়।
- মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক কবি।

- বাংলা সাহিত্যে প্রথম সনেট সংকলন মধুসূদন দত্তের রচিত চতুর্দশপদী কবিতাবলী।
- প্রথম বাংলা সনেট কবিতা - বঙ্গভাষা।
- প্রথম বাংলা প্রহসন - বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।

এছাড়াও,
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা মহাকবি।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
- বাংলাভাষার সনেট প্রবর্তক।
- অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- প্রথম আধুনিক কবি।
- প্রথম সার্থক নাট্যকার।
- প্রথম ট্র্যাজেডি, প্রহসন এর রচয়িতা।

- মধুসূদন দত্তের প্রথম রচিত ও প্রকাশিত গ্রন্থ - ক্যাপটিভ লেডি।
- তাঁর প্রথম রচিত ও প্রকাশিত বাংলা গ্রন্থ - শর্মিষ্ঠা নাটক।
- বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য - বীরাঙ্গনা কাব্য।
- কৃষ্ণকুমারী - বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি।

উল্লেখ্য,
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের জন্ম।
- শৈশবে মা জাহ্নবী দেবীর কাছে শিক্ষার শুরু; রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে পরিচিত হয়ে ওঠেন মায়ের মাধ্যমেই।
- ১৮৭৩ সালের ২৯ জুন বাংলার এই মহা কবি কপর্দকহীন অবস্থায় জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ১..বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
২. ডেইলি স্টার বাংলা,
৩. জনকণ্ঠ।
৪. বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বঙ্গভাষা
চতুর্দশপদী কবিতাবলী সঠিক
বীরাঙ্গনা কাব্য
ব্রজাঙ্গনা কাব্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড