মেধাবী
Toggle menu

সম্প্রতি 'গোল্ড কার্ড' ভিসা নামে নতুন একটি প্রকল্প চালু করেছে কোন দেশ? [এপ্রিল, ২০২৫]

সঠিক উত্তর
যুক্তরাষ্ট্র

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গোল্ড কার্ড:
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'গোল্ড কার্ড' ভিসা নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন।
- পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার খরচ করে সম্পদশালী বিদেশি নাগরিকরা এই ভিসা পাবেন এবং তা স্থায়ীভাবে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ তৈরি করবে।
- মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, প্রস্তাবিত নতুন "গোল্ড কার্ড" বর্তমান 'ইবি-ফাইভ' বিনিয়োগ ভিসা প্রকল্পের পরিবর্তে চালু করা হবে।
- ইবি-ফাইভ ভিসা সাধারণত বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেয়া হয়।
- ১৯৯০ সালে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইবি-ফাইভ প্রকল্প চালু করে।
- এর মাধ্যমে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০টি কর্মসংস্থান সৃষ্টি করে এমন ব্যবসায় প্রায় দশ লাখ ডলার বিনিয়োগ করে নাগরিকত্বের যোগ্যতা অর্জন করে।
- এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা সঙ্গে সঙ্গেই গ্রিন কার্ড পান, যা ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি করে।
- অন্যদিকে, সাধারণ গ্রিন কার্ড আবেদনকারীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
- প্রতি বছর ইবি-ফাইভ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ভিসা দেওয়া হয়।

উৎস: BBC NEWS বাংলা (১ মার্চ ২০২৫)

সকল অপশন

রেফারেন্স মাত্র

যুক্তরাষ্ট্র সঠিক
যুক্তরাজ্য
তুরস্ক
জার্মানি

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড