মূল বিষয়বস্তুতে যান

কোনটি প্রচলিত শক্তির উৎস?

সঠিক উত্তর

প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর: প্রাকৃতিক গ্যাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শক্তি সম্পদ:
- কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতাকে শক্তি বলে।
- শক্তি দুই প্রকার হয়ে থাকে।
যথা-
(১) জড়শক্তি বা অচেতন শক্তি:
- জড়শক্তি ব্যবহারের পর হতেই মানুষের প্রকৃত অর্থনৈতিক উন্নতি চালু হয়।
- অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে যুক্তরাজ্যে খনিজ তেল, কয়লা প্রভৃতি জড়শক্তি আবিষ্কারের পর হতে যন্ত্রশিল্পের প্রচলন হয়।
- আরম্ভ হয় শিল্প সভ্যতা যা বর্তমান যুগে যন্ত্রযুগ নামে পরিচিত।
- শক্তি উৎসের উৎপত্তি অনুসারে শক্তি সম্পদকে দুইভাগে ভাগ করা যায়।
যথা-
ক। প্রচলিত শক্তির উৎস:
- যন্ত্রকে চালাতে দরকার হয় শক্তির যার প্রধান উৎস হলো খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শক্তিগুলো মানব সভ্যতার প্রধান শক্তির উৎস যাকে বলা হয় চিরাচরিত বা প্রচলিত শক্তি।

খ। অপ্রচলিত শক্তির উৎস:
- আণবিক শক্তি, সৌরশক্তি, ভূ-তাপ শক্তি, জোয়ার-ভাঁটার শক্তি, জৈবগ্যাস শক্তি ইত্যাদি শক্তির উৎসগুলো হলো অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি।

(২) জৈব শক্তি বা চেতন শক্তি:
- জৈব শক্তি বা চেতন শক্তি জীবন্ত পদার্থের মাধ্যমে সৃষ্ট শক্তি, আর জড়শক্তি বা অচেতন শক্তি হলো প্রাণহীন পদার্থ থেকে সৃষ্ট শক্তি।
- গরু, ঘোড়া, উট, হাতি, বল্লাহরিণ প্রভৃতি প্রাণীকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরি হয় তাকে জৈব শক্তি বলে।
- মানুষের জ্ঞান, চিন্তা ইত্যাদিও এক প্রকার শক্তি যা এক প্রকার মানসিক বা চেতন শক্তি, এটি সবচেয়ে বেশি উন্নত শক্তি।
- মানুষ তার এই শক্তির দ্বারা খনি থেকে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জড় পদার্থ হতে জড়শক্তি সৃষ্টি করে, এ শক্তির মধ্যে কোনো জীবনের অস্তিত্ব নেই।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জৈবগ্যাস
  2. সৌরশক্তি
  3. প্রাকৃতিক গ্যাস সঠিক
  4. আণবিক শক্তি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল