এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশের সীমানা: [বিজিবি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অনুসারে]
- বাংলাদেশের ভূ-খন্ডগত বিস্তৃতি বা আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- দেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার, যার মধ্যে মোট স্থলসীমান্ত ৪,৪২৭ কিলোমিটার।
- বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশ ভারতের সাথে স্থলসীমান্তের দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার।
এছাড়া,
- মিয়ানমারের সাথে স্থলসীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সমুদ্রতট রেখার মোট দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
• বাংলাদেশের সীমানা: [ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুসারে]
- বাংলাদেশের ভূ-খন্ডগত বিস্তৃতি বা আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার এবং উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
- এদেশের মোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার।
- এর মধ্যে ভারতের সাথে ৩,৭১৫ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৮১ কিলোমিটার এবং
- দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার এবং
- অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার)।
[ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর রেফারেন্স থেকে বিজিবি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর রেফারেন্স অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত]
সূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিজিবি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড