মূল বিষয়বস্তুতে যান

ইউনেস্কো কত সালে সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে?

সঠিক উত্তর

১৯৮৫ সাল

সঠিক উত্তর: ১৯৮৫ সাল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সোমপুর মহাবিহার (পাহাড়পুর):
- সোমপুর মহাবিহার বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- এটি পাল রাজবংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল প্রতিষ্ঠা করেন।
- পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং প্রায় ৪০০ বছর বাংলা শাসন করেন।
- বরেন্দ্র অঞ্চলের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত সোমপুর মহাবিহার ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার হওয়ায় এটি মহাবিহার নামে পরিচিত।
- পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেও এটি পরিচিত।

- ১৮০৭–১৮১২ সালে বুকানন হ্যামিল্টন সর্বপ্রথম এ প্রত্নক্ষেত্রটি চিহ্নিত করেন।
- পরে ১৮৭৯ সালে প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম স্থানটি পরিদর্শন করেন।
- ১৯২৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এখানে প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়।
- পরবর্তীকালে ব্রিটিশ ভারত, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে এ প্রত্নস্থলে উৎখনন ও সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

- এর ঐতিহাসিক, স্থাপত্যিক ও সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ১৯৮৫ সালে সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৮৩ সাল
  2. ১৯৮৪ সাল
  3. ১৯৮৫ সাল সঠিক
  4. ১৯৮৬ সাল

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল