মেধাবী
Toggle menu

বি-২ স্টেলথ বোমারু বিমান কোন দেশের তৈরি?

সঠিক উত্তর
যুক্তরাষ্ট্র

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বি-২ স্টেলথ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক বোমারু যুদ্ধযান, যা স্টেলথ প্রযুক্তিতে নির্মিত।

বি-২ স্টেলথ বোমারু বিমান:
- যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক প্রযুক্তির যুদ্ধযান বি-২ বোমারু বিমান।
- এটি নর্থরপ গ্রুম্যান (Northrop Grumman) কোম্পানি নির্মিত এবং ১৯৯৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।
- বিশেষ এই বিমানটি বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা বহন করতে পারে।
- একইসঙ্গে এটি সর্বোচ্চ ১৬টি পারমাণবিক বোমা বহন করতে পারে।
- জিপিএস প্রযুক্তির সাহায্যে এটি স্থির লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার পাশাপাশি একাধিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।
- এই সিরিজের একেকটি বিমানের মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য,
- বিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হলো এর বাঙ্কার বাস্টার বা জিবিইউ-৫৭ বোমা।
- এর ওজন প্রায় ১৩ হাজার ৬০০ কেজি।
- বিশাল এই বোমাটি মাটির প্রায় ৬১ মিটার গভীরে থাকা লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

সূত্র- নিউজ রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রাশিয়া
যুক্তরাষ্ট্র সঠিক
ইসরায়েল
জার্মানি

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড