মূল বিষয়বস্তুতে যান

মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা ছিল কার?

সঠিক উত্তর

নবাব স্যার সলিমুল্লাহর

সঠিক উত্তর: নবাব স্যার সলিমুল্লাহর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা নবাব স্যার সলিমুল্লাহর।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ভারতবর্ষের মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন।
- ১৯০৬ সালের ১ অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টুর নিকট 'পৃথক নির্বাচনের' দাবি জানালে তিনি তা নীতিগতভাবে মেনে নেন। এর ফলে মুসলিম নেতৃবৃন্দ উৎসাহিত হয়ে পড়েন।
- ১৯০৬ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এ শিক্ষা সম্মেলনে বসে একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্নে মুসলমান নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন। এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যার ফলে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এ. কে. ফজলুল হকের
  2. আব্দুল হামিদ খান ভাসানীর
  3. নবাব স্যার সলিমুল্লাহর সঠিক
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল