কোনো জিনিসের ভবিষ্যৎ ফল কেমন হবে তা শুরুর অবস্থাতেই বোঝা যায়—এই অর্থে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উঠন্তি মুলো পত্তনে চেনা যায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: উঠন্তি মুলো পত্তনে চেনা যায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• উঠন্তি মুলো পত্তনে চেনা যায় প্রবাদটির অর্থ হলো— কোনো ব্যক্তি বা কাজের শুরু বা ছোট অবস্থাই দেখে তার ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে ধারণা করা যায়।
- অর্থাৎ শুরুতেই বোঝা যায় পরবর্তীতে কী ফল হতে পারে।
- উদাহরণ হিসেবে বলা যায়,
- যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার শুরু থেকেই অবহেলা দেখা যায়, তাহলে ধারণা করা যায় যে ভবিষ্যতে তার ফলাফল ভালো নাও হতে পারে— “তোমার পড়াশোনার যা অবস্থা, তাতে ফি বছর ফেল করবে—উঠন্তি মুলো পত্তনে চেনা যায়।”
-------------------
অন্যদিকে,
- উড়ো খই গোবিন্দায় নমঃ — নাগালের বাইরে জিনিস দান বা অনাদায়যোগ্য জিনিসকে হিসাবভুক্ত করা।
- কানা-ছেলের নাম পদ্মলোচন — অযোগ্যতার বিপরীত নামকরণ।
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস — সময়মতো শিক্ষা না পেলে পরে শেখা কঠিন।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন