মেধাবী
Toggle menu

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত ডলার প্রবাসী আয় এসেছে? [জুলাই, ২০২৫]

সঠিক উত্তর
৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

২০২৪-২৫ অর্থবছরের প্রবাসী আয়:
- বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত প্রবাসী আয় আসেনি।
- এই আয় আগের অর্থবছরের চেয়ে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
- এর মধ্যে শুধু জুন মাসেই এসেছে ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে অর্থবছরের শেষ দিন ৩০ জুনেই এসেছে ১১ দশমিক ৩ মিলিয়ন ডলার।
- এই প্রবৃদ্ধির পেছনে হুন্ডি রোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করাসহ নানা উদ্যোগ বড় ভূমিকা রেখেছে।

উল্লেখ্য,
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।
- গত ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছিল ৪ হাজার ৪৪৭কোটি ডলার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

২৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার
৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার সঠিক
৩২ দশমিক ৩৩ বিলিয়ন ডলার
৩৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড