মূল বিষয়বস্তুতে যান

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার?

সঠিক উত্তর

সাত প্রকার

সঠিক উত্তর: সাত প্রকার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় অর্থ অনুযায়ী বাক্যকে সাত শ্রেণিতে বিভক্ত করেছেন। যেমন:

১. বিবৃতিমূলক বাক্য:
- যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা বর্ণনা নির্দেশ করা হয়, তাকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলে।
- যেমন- 'ওসমান ভালো ক্রিকেট খেলতে পারে।
- বিবৃতিমূলক বাক্য দুই প্রকারের। যথা-
ক. অস্তিবাচক বাক্য;
খ. নেতিবাচক বাক্য।

ক. অস্তিবাচক বাক্য: যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ করে, তাকে অস্তিবাচক বাক্য বা হ্যাঁ-বাচক বাক্য বলে। যেমন- 'ভাল জিনিসের কদর বেশি।'
খ. নেতিবাচক বাক্য: যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব না-বোধক অর্থে প্রকাশ করে, তাকে নেতিবাচক বাক্য বলে। যেমন: 'ফরিদা আজ স্কুলে যাবে না।'

২. প্রশ্নবোধক বাক্য:
- যে বাক্যে কোনো ঘটনা, কাহিনি বা বক্তব্য বর্ণনায় প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায়, তাকে প্রশ্নবোধক বাক্য বলে।
- যেমন: 'আপনি কোথা থেকে এসেছেন?'

৩. অনুজ্ঞাবাচক বাক্য:
- যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যতের কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, অনুমতি, নিষেধ ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে
- যেমন- 'দয়া করে বইটি দিন।'

৪. ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
- যে বাক্যে বক্তার ইচ্ছা বা প্রার্থনাসূচক অর্থ প্রকাশ পায়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে।
- যেমন- 'তুমি সাধনায় সফল হও।'

৫. আবেগসূচক বাক্য:
- যে বাক্যে বক্তার মনের আনন্দ, বেদনা, শোক-বিষাদ ইত্যাদি আবেগ প্রকাশ পায়, তাকে আবেগসূচক বাক্য বলে।
- যেমন-'হুররে! আমরা খেলায় জিতেছি।'

৬. সংশয়সূচক বাক্য:
- যে ধরনের নির্দেশক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সংশয়, সন্দেহ, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, তাকে সংশয়সূচক বাক্য বলে।
- যেমন- 'মনে হয়, রহমান পাস করবে না।'

৭. কার্যকারণাত্মক বাক্য:
- যে সব বাক্যে কোনো নিয়ম, স্বীকৃতি, শর্ত বা সংকেত প্রকাশ পায়, তাকে কার্যকরাণাত্মক বাক্য বলে।
- যেমন- 'যদি আমি আসতে না পারি, তাহলে তুমি চলে যেও।'

উৎস: বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তিন প্রকার
  2. চার প্রকার
  3. সাত প্রকার সঠিক
  4. আট প্রকার

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল