নেপালে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেডারেল বহুদলীয় প্রজাতন্ত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফেডারেল বহুদলীয় প্রজাতন্ত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ।
- যার আয়তন প্রায় ১,৪৭,১৮১ বর্গকিলোমিটার।
- দেশটির রাজধানী কাঠমান্ডু এবং সরকারি ভাষা নেপালি; এছাড়া ইংরেজিসহ আরও বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে।
- নেপালের অধিকাংশ মানুষ ইন্দো-ইউরোপীয় বংশোদ্ভূত নেপালি, তবে তিব্বতি-নেপালি জনগোষ্ঠীরও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
- দেশটির প্রধান ধর্ম হিন্দুধর্ম। পাশাপাশি বৌদ্ধ, ইসলামসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও বসবাস করে।
- নেপালের সরকারি মুদ্রার নাম নেপালি রুপি।
- নেপালে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান।
- নেপালের বর্তমান শাসনব্যবস্থা ফেডারেল কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, যেখানে ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে বিভক্ত।
- দেশটিতে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন।
- নেপালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের মাধ্যমে সরকার গঠিত হয় এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়।
- ২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি হয়।
- বিশ্বের অন্যতম দুর্গম পার্বত্য অঞ্চল নেপালে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানেই অবস্থিত।
- দেশটির অর্থনীতি মূলত কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল; পাশাপাশি পর্যটন খাতও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র - ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন