প্রাচীন মিশরের লিখন পদ্ধতির নাম কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হায়ারোগ্লিফিক
সঠিক উত্তর
সঠিক উত্তর: হায়ারোগ্লিফিক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মিশরীয় লিখন পদ্ধতি:
- প্রাচীন মিশরীয়রা যে লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিল, তাকে বলা হয় 'হায়ারোগ্লিফিক'।
- এটি একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো 'পবিত্র লিপি'।
- মিশরীয়রা বিশ্বাস করত এই লিপি দেবতারা দান করেছেন।
- এটি মূলত চিত্রলিপি।
- অর্থাৎ, তারা কোনো নির্দিষ্ট বর্ণমালার বদলে ছবি বা প্রতীকের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত।
- তারা নলখাগড়া জাতীয় এক ধরনের উদ্ভিদ থেকে 'প্যাপিরাস' নামক কাগজ তৈরি করত এবং তাতে এই লিপি লিখত।
- পাথর বা মন্দিরের দেয়ালেও এটি খোদাই করা হতো।
--------------
অন্যদিকে,
• কিউনিফরম:
- এটি মেসোপটেমীয় (সুমেরীয়) সভ্যতার লিখন পদ্ধতি।
- তারা কাদামাটির চাকতিতে ত্রিভুজাকৃতি বা কীলকাকৃতির চিহ্ন দিয়ে লিখত।
• হায়ারেটিক:
- এটি মূলত হায়ারোগ্লিফিক লিপিরই একটি সহজ এবং সংক্ষিপ্ত রূপ।
- যখন মিশরীয়রা প্রতিদিনের কাজে বা প্রশাসনিক প্রয়োজনে দ্রুত লিখতে চাইত, তখন তারা এই লিপি ব্যবহার করত।
- এটি প্রাচীন মিশরের 'পুরোহিত লিপি' হিসেবেও পরিচিত।
উৎস: ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন