মূল বিষয়বস্তুতে যান

অন্ত্যস্বর লোপ-এর উদাহরণ কোনটি?

সঠিক উত্তর

আশা > আশ

সঠিক উত্তর: আশা > আশ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, মধ্যবর্তী বা অন্ত্যস্বর লোপকে সম্প্রকর্ষ বলা হয়।
- এটি স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।
- স্বরলোপ তিন প্রকার:

ক. আদিস্বরলোপ (Aphesis):
- শব্দের শুরু অংশের স্বর লোপ।
- উদাহরণ:
- অলাবু > লাবু > লাউ,
- উদ্ধার > উধার > ধার।

খ. মধ্যস্বর লোপ (Syncope):
- শব্দের মধ্যবর্তী স্বর লোপ।
- উদাহরণ:
- অগুরু > অগ্রু,
- সুবর্ণ > স্বর্ণ।

গ. অন্ত্যস্বর লোপ (Apocope):
- শব্দের শেষের স্বর লোপ।
- উদাহরণ:
- আশা > আশ,
- আজি > আজ,
- চারি > চার,
- সন্ধ্যা > সঞ্‌ঝা > সাঁঝ।

অন্যদিকে,
- ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- উদাহরণ:
- বাক্স > বাস্ক
- রিক্সা > রিস্কা,
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আশা > আশ সঠিক
  2. অলাবু > লাবু
  3. অগুরু > অগ্রু
  4. পিশাচ > পিচাশ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল