♣ ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বর, পরবর্তী ১৯তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ♣
• জি-২০ সম্মেলন:
- ১৯৯৯ সালে বিশ্বের বড় ২০টি দেশ একটি অর্থনৈতিক জোট গড়ে। - ওই জোটই জি-২০। - জি-২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। - বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই এই জোটের দখলে। - আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
উল্লেখ্য, - ২০২৩ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম জি-২০ সম্মেলন। - বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের নেতারা অংশ নেয় এই সম্মেলনে। - ভারতে প্রথমবারের মতো জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়। - ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের জি-২০ সম্মেলনের প্রতিপাদ্য ‘পুরো বিশ্ব একটি পরিবার’। - চলতি বছরের ১ ডিসেম্বর ব্রাজিলের কাছে জি-২০ এর সভাপতিত্ব হস্তান্তর করে ভারত। - সে অনুযায়ী পরের বছরের সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে।
উৎস: • জি-২০ ওয়েবসাইট। • ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।