মেধাবী
Toggle menu

দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কোথায় নির্মিত হচ্ছে?

সঠিক উত্তর
মহেশখালী, কক্সবাজার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মাতারবাড়ী গভীর সমুদ্র:
- দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিত হচ্ছে।
- ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- ২০২৬ সালে বন্দরটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
- বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র যোগাযোগের দ্বারও উন্মুক্ত করবে মাতারবাড়ীর এই গভীর সমুদ্র বন্দর। 

⇒ মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে ২০২০ সালে ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়।
- এর মধ্যে ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান।
- প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
- বন্দরটি ১ হাজার ৩১ একর জায়গায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে।
- বন্দরের জন্য নির্মিত চ্যানেলটি ২৫০ মিটার চওড়া, ১৮.৫ মিটার গভীর এবং ১৪.৩ মিটার দীর্ঘ।
- এই উন্নয়নের ফলে ৮০০০ থেকে ১০,০০০ কন্টেইনার জাহাজ সরাসরি জেটিতে প্রবেশ করতে পারবে।
- এ বন্দর দিয়ে এলএনজি, অপরিশেধিত তেল ও তেলপণ্য, সিমেন্ট, ক্লিঙ্কার, সার, খাদ্যশস্য, স্টিলপণ্য এবং স্ক্র্যাপ লোহা আমদানি সহজতর হবে।

উল্লেখ্য,
- মাতারবাড়ী বন্দর সড়ক, রেল ও নদীপথ দিয়ে সংযুক্ত থাকবে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মহেশখালী, কক্সবাজার সঠিক
কলাপাড়া, পটুয়াখালী
কুতুবদিয়া, কক্সবাজার
ভাসানচর, নোয়াখালী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড