মেধাবী
Toggle menu

দহগ্রাম সীমান্ত অঞ্চল কোন জেলায় অবস্থিত?

সঠিক উত্তর
লালমনিরহাট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ দহগ্রাম সীমান্ত অঞ্চল লালমনিরহাট জেলায় অবস্থিত।

দহগ্রাম সীমান্ত অঞ্চল:
- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্তে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের সাথে যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ ছিল, বর্তমানে এটি ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ সাল থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন 'দহগ্রাম ইউনিয়ন' হিসেবে পরিচিত।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালে ১ জানুয়ারি ও ৭ জানুয়ারিতে ভারতের বিএসএফ পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করতে চেষ্টা করে।
- আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে স্থাপনা নিষিদ্ধ কিন্তু ভারত আইন ভঙ্গ করছিল।
- বিজিবি বলেছে, আইন ভঙ্গ করে কোনো নির্মাণ হলে তা প্রতিহত করা হবে।
- সীমান্তে উত্তেজনা প্রশমনে বিজিবি সক্রিয়। পতাকা বৈঠকের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সমাধানের চেষ্টা করেছে।
- বিএসএফ ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয়।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

পঞ্চগড়
কুড়িগ্রাম
নীলফামারী
লালমনিরহাট সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড