গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আব্রাহাম লিংকন
সঠিক উত্তর
সঠিক উত্তর: আব্রাহাম লিংকন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
গেটিসবার্গ শহর:
- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অ্যাডামস কাউন্টির একটি ঐতিহাসিক বরো বা শহর হলো গেটিসবার্গ।
- গেটিসবার্গ শহরের সাথে ওতপ্রোতভাবে জড়িত মার্কিন প্রেসিডেন্ট হলেন আব্রাহাম লিংকন।
• আমেরিকান গৃহযুদ্ধের সময় ১৮৬৩ সালের ১ থেকে ৩ জুলাই গেটিসবার্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তীতে ১৮৬৩ সালের ১৯ নভেম্বর, ওই যুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে নির্মিত 'গেটিসবার্গ ন্যাশনাল সেমেট্রি' উদ্বোধনকালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর বিখ্যাত 'গেটিসবার্গ অ্যাড্রেস' বা 'গেটিসবার্গের ভাষণ' প্রদান করেন।
- ভাষণে তিনি বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার’ বা 'Government of the people, by the people, for the people’। তিন মিনিটের কম সময়ের সেই ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণের একটি।
উল্লেখ্য, আব্রাহাম লিংকন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন। এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।
উৎস: History Channel.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন