মূল বিষয়বস্তুতে যান

গ্রিনহাউজ প্রভাব দ্বারা কী বোঝায়?

সঠিক উত্তর

পৃথিবীর উত্তপ্ত তাপ আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি

সঠিক উত্তর: পৃথিবীর উত্তপ্ত তাপ আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বৈশ্বিক উষ্ণায়নের কারণ:
- বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি।
- কার্বন ও অক্সিজেন চক্রাকারে ফিরে আসে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ভারসাম্য বজায় থাকে।
- কিন্তু ইউরোপে শিল্পবিপ্লবের পর পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে কলকারখানা ও যানবাহনে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে, এসব জ্বালানি পোড়ানো থেকে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড কোনোভাবে ব্যয় বা শোষিত হচ্ছে না। বরং মানুষ বাড়ার ফলে এবং অন্যান্য কারণে গাছপালা কমে যাচ্ছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাচ্ছে।

গ্রিনহাউজ প্রভাব:
- শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না, তীব্র শীতে শাক-সবজি ফলানোর জন্য কাঁচের ঘর তৈরী করা হয়, যাকে গ্রিনহাউজ বলা হয়।
- শীতকালে অল্পসময় যখন রোদ থাকে, তখন রোদের তাপ কাচ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের বায়ু, গাছ ও মাটিকে উত্তপ্ত করে।
- ঘরের ভিতরের উত্তপ্ত বায়ু, মাটি, গাছ ইত্যাদি যে তাপীয় বিকিরণ করে তা কাচকে ভেদ করে পুরাপুরি বের হয়ে যেতে পারে না। ফলে কাঁচের ঘর রাতের বেলায়ও গরম থাকে এবং ভিতরের শাক-সবজি বেঁচে থাকে। কাচের ঘরের ভিতরে এভাবে তাপ থেকে যাওয়ার বিষয়টিকে গ্রিনহাউস প্রভাব বলে।
অর্থাৎ, গ্রিনহাউস প্রভাব বলতে বুঝায় পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে তাপমাত্রা বাড়ানো

- পৃথিবীটাকে একটি গ্রিনহাউসের মতো ধরা যায় কারণ পৃথিবীর চারদিক ঘিরে আছে বায়ুমণ্ডল।
- এ বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই-অক্সাইড, মিথেন আর জলীয়বাষ্প, এরা সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাঁধা দেয় না, ফলে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়।
- কিন্তু এরা উত্তপ্ত পৃথিবী থেকে তাপকে বিকিরিত হয়ে চলে যেতে বাধা দেয়। ফলে পৃথিবী রাতের বেলায়ও গরম থাকতে পারে, এসব গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে।
- কার্বন ডাই-অক্সাইড, মিথেন আর জলীয়বাষ্প বায়ুমণ্ডলে রয়েছে- এটি মানব সভ্যতার জন্য আশীর্বাদ, কারণ এসব গ্যাস না থাকলে পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে চলে যেত আর পৃথিবী ভীষণ ঠান্ডা হয়ে পড়তো।
- আবার সমস্যা হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বেশি থাকায় এরা বেশি বেশি তাপ ধরে রাখতে পারছে, তাই পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এভাবে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূল কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পৃথিবীর তাপমাত্রা কমে যায়
  2. পৃথিবী বরফে ঢেকে যাওয়া
  3. পৃথিবীর উত্তপ্ত তাপ আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি সঠিক
  4. পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল