মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাংগ্রাই
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাংগ্রাই
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সাংগ্রাই :
- মারমাদের কাছে সাংগ্রাই উৎসবটি সামাজিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
- মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই।
- এ উৎসব তিন দিন ধরে চলে।
- প্রথম দিনটি ‘পাইংছোয়ায়’, দ্বিতীয় দিনটি ‘আক্যা’ ও শেষ দিনটি আপ্যাইং নামে পরিচিত।
• পাইংছোয়ায় অর্থ ফুল সংগ্রহ।
- পাইংছোয়ায় দিনে মূলত পানি দিয়ে বৌদ্ধবিহার, বিহারের আঙিনা, বাড়ি, বাড়ির উঠোন, রাস্তা ইত্যাদি পরিষ্কার করা হয় এবং নানান ধরনের ফুল তুলে সে ফুল দিয়ে সেসব স্থাপনা সাজানো হয়।
• আক্যা অর্থ অবতরণ।
- আক্যা বা দ্বিতীয় দিনে অনেকে বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা বিহারে গিয়ে অষ্টশীল (আটটি বিশেষ নিয়ম) গ্রহণ ও পালন করেন।
- সাধারণ গৃহীরা ‘নাইংসারে’ (এক প্রকার সুগন্ধিযুক্ত জল) দিয়ে বুদ্ধমূর্তি স্নান করান।
- তারপর পুণ্যার্জনের জন্য বৌদ্ধ ভিক্ষু ও বয়োজ্যেষ্ঠদের স্নান করানো হয়।
- তাছাড়া এ দিনে বিভিন্ন বস্তু দান করা হয়।
• আপ্যাইং অর্থ উড্ডয়ন বা প্রস্থান।
- আপ্যাইং দিন মূলত নববর্ষ।
- এ দিনে ‘ম্রাইমা সইকু’ (মারমা নববর্ষ) বরণ করা হয়।
- চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম বিজু
- ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈসু
- শুদুমাত্র গারোদের প্রধান উৎসবের নাম ওয়াংগালা।
- সাঁওতালদের সবচেয়ে বড় উৎসবের নাম সোহরাই।
উৎস: বাংলাপিডিয়া, সমকাল ।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন