মূল বিষয়বস্তুতে যান

নিম্নোক্ত বাক্যের মধ্যে কোনটি ঘটমান অতীত বোঝায়?

সঠিক উত্তর

সে রাতে গান শুনছিল।

সঠিক উত্তর: সে রাতে গান শুনছিল।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

’সে রাতে গান শুনছিল।’ বাক্যেটি ঘটমান অতীত কালের উদাহরণ।

• ঘটমান অতীত:
যে ক্রিয়া অতীত কালে চলছিল, তাকে ঘটমান অতীত কাল বলে।
উদাহরণ:
→ আমরা তখন বই পড়ছিলাম।
→ তারা মাঠে খেলছিল।

• সাধারণ অতীত:
অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, তাকে সাধারণ অতীত কাল বলে।
উদাহরণ:
→ তারা সেখানে বেড়াতে গেল।
→ তখন বাতিটা জ্বলে উঠল।

• পুরাঘটিত অতীত:
অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
উদাহরণ:
→ বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
→ খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।

• নিত্য অতীত:
অতীত কালে প্রায়ই ঘটে এমন ক্রিয়াকে নিত্য অতীত কাল বলে।
উদাহরণ:
→ খুব সকালে ঘুম থেকে উঠতাম।
→ তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।

উৎস: ,বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
  2. সে রাতে গান শুনছিল। সঠিক
  3. বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
  4. তারা সেখানে বেড়াতে গেল।

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল