মূল বিষয়বস্তুতে যান

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

সঠিক উত্তর

খলিলুর রহমান

সঠিক উত্তর: খলিলুর রহমান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
- নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যালট ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ বৈশ্বিক পদটি জয় করেন।
- এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
- জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতি বছর সাধারণ পরিষদের সভাপতিত্ব পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে আবর্তিত হয়।
- ৮১তম অধিবেশনের সভাপতিত্বের সুযোগটি নির্ধারিত ছিল এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য।

⇒ ভোটের ফলাফল:
• মোট ভোট কাস্ট: ১৯০টি।
• ড. খলিলুর রহমানের প্রাপ্ত ভোট: ৯৯টি।
• আন্দ্রেয়াস কাকোরিসের প্রাপ্ত ভোট: ৯১টি।

⇒ দায়িত্বের মেয়াদ ও সময়কাল:
- ড. খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব
পালন করবেন।
- তার মেয়াদকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তার মেয়াদের মধ্যেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের মতো অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

উল্লেখ্য,
- ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন।
- তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে জাতিসংঘের নিউইয়র্ক ও জেনেভা দপ্তরে দায়িত্ব পালনের ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন একজন কূটনীতিক।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব:
- জাতিসংঘের 'সাধারণ পরিষদ' (UNGA)-এর সব অধিবেশনে সভাপতিত্ব করা।
- চলমান ভূ-রাজনৈতিক সংঘাত, বৈশ্বিক জলবায়ু সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন এবং জাতিসংঘের সংস্কার সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য গঠনে তিনি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন।


তথ্যসূত্র: i) UN General Assembly
ii) UN News
iii) Bangladesh Sangbad Sangstha

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হুমায়ুন রশীদ চৌধুরী
  2. খলিলুর রহমান সঠিক
  3. আন্দ্রেয়াস কাকোরিস
  4. এ কে আব্দুল মোমেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল