নিম্নলিখিত কোন বাক্যটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সূর্য পূর্ব দিকে ওঠে।
সঠিক উত্তর
সঠিক উত্তর: সূর্য পূর্ব দিকে ওঠে।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
» সাধারণ বর্তমান:
যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন
→ আমি স্কুলে যাই।
→ সূর্য পূর্ব দিকে ওঠে।
অন্যদিকে,
» পুরাঘটিত বর্তমান:
পুরাঘটিত বর্তমান কাল ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন-
→ আমি অঙ্কটি করেছি।
→ তারা বাড়িতে ফিরেছে।
» অনুজ্ঞা বর্তমান:
যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন
→ তাড়াতাড়ি কাজটি করো।
→ সকলের মঙ্গল হোক।
» ঘটমান বর্তমান:
যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন
→ আমি স্কুলে যাচ্ছি।
→ আমাদের পরীক্ষা চলছে।
উৎস: ,বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন