উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট প্রতিষ্ঠানের তৈরি।
• উইন্ডোজ অপারেটিং সিস্টেম
- পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের প্রথম পছন্দের তালিকাতে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
- ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টাফেস হিসেবে ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১.০ ভার্সন বাজারে ছাড়ে, পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে।
- দ্রুত এই অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পায় যার ভিত্তিতে আজ পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে।
- সেই রকম কয়েকটি ভার্সন হলো- Windows 2007, 2010, 2013 মুলত ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে
বিভিন্ন নতুন নতুন ফিচার সংযুক্ত করে।
যেমন-
১। ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
২। ইউ.এস.বি. এবং ডিভিডি সার্পেটি।
৩। FAT32 এবং NTFS ফাইল সিস্টেম ব্যবহার।
৪। ইন্ট্যারাকটিভ গেম ও অনলাইন গেম খেলার সুবিধা।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, প্রথম ও দ্বিতীয় পত্র, নবম ও দশম শ্রেণি।