[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার।
ইয়াহিয়া সিনওয়ার - ২০১৭ সাল থেকে সিনওয়ার গাজায় হামাসের নেতা হিসেবে পরিচিত৷ - তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হামাসের সুড়ঙ্গে আত্মগোপনে রয়েছেন৷ হামাসের প্রধান কূটনীতিক ও ইয়াহিয়ার পূর্বসূরি ইসমাইল হানিয়া অধিকাংশ সময়ই কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন৷ - সিনওয়ারকে ২০২৩ সালের ৭ ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়৷ হামাস: - হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন। - হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। - প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন। - হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। - হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল। - এর সদরদপ্তর গাজায়।
অন্যদিকে - - আবু সায়াফের প্রতিষ্ঠাতা আব্দুরাজিক জানজালানি। - আইএস এর প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদী। - আল কায়েদার প্রতিষ্ঠাতা: ওসামা বিন লাদেন।