বাংলা উপন্যাসের জনক কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ বাংলা উপন্যাসের জনক - 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়'।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬শে জুন, ১৮৩৮ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়।
• তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্যসম্রাট' নামে পরিচিত।
• 'কমলাকান্ত' তাঁর ছদ্মনাম।
• ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
- তিনি ৮ই এপ্রিল, ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত উপন্যাসসমূহ:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- ইন্দিরা,
- বিষবৃক্ষ,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ,
- আনন্দমঠ,
- দেবী চৌধুরাণী,
- সীতারাম।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন