নিচের কোনটি সংবৃত স্বরধ্বনি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উ
সঠিক উত্তর
সঠিক উত্তর: উ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সংবৃত স্বরধ্বনি - উ।
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, তার ওপর ভিত্তি করে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়।
যথা:
• সংবৃত স্বরধ্বনি হলো: ই, উ।
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে।
- জিহ্বার উচ্চতা অনুযায়ী এই ধ্বনিগুলোকে উচ্চ স্বরধ্বনিও বলা হয়।
• অর্ধ-সংবৃত স্বরধ্বনি হলো: এ, ও।
- এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সংবৃত স্বরধ্বনির তুলনায় কিছুটা বেশি এবং অর্ধ-বিবৃত স্বরধ্বনির তুলনায় কিছুটা কম খোলা থাকে।
- জিহ্বার উচ্চতা অনুযায়ী এই ধ্বনিগুলোকে উচ্চ-মধ্য স্বরধ্বনিও বলা হয়।
• অর্ধ-বিবৃত স্বরধ্বনি হলো: অ্যা, অ।
- অর্ধ-বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বিবৃত স্বরধ্বনির তুলনায় কিছুটা কম এবং অর্ধ-সংবৃত স্বরধ্বনির তুলনায় কিছুটা বেশি খোলা থাকে।
- জিহ্বার উচ্চতা অনুযায়ী এই ধ্বনিগুলোকে নিম্ন-মধ্য স্বরধ্বনিও বলা হয়।
• বিবৃত স্বরধ্বনি হলো: আ।
- বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।
- জিহ্বার উচ্চতা অনুযায়ী এই ধ্বনিগুলোকে নিম্ন স্বরধ্বনিও বলা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন