মূল বিষয়বস্তুতে যান

কাজী নজরুল ইসলাম রচিত ‘নারী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?

সঠিক উত্তর

সাম্যবাদী

সঠিক উত্তর: সাম্যবাদী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কাজী নজরুল ইসলাম রচিত ‘নারী’ কবিতাটি সাম্যবাদী গ্রন্থের অন্তর্গত।
-------
নারী
কাজী নজরুল ইসলাম

"সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।"
---------
সাম্যবাদী’ কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলামের রচিত ‘সাম্যবাদী’ একটি মানবতাবাদী ও বিপ্লবাত্মক কাব্যগ্রন্থ। এটি ১৯২৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়।
- তাঁর বিখ্যাত নারী কবিতা এই গ্রন্থের অন্তর্ভুক্ত। এই গ্রন্থে কবি সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সাম্য ও মানবতার বাণী প্রকাশ করেছেন। এখানে ঈশ্বর, মানুষ, পাপ, চোর-ডাকাত, বারাঙ্গনা, কুলি-মজুরসহ বিভিন্ন শ্রেণির মানুষের কথা উঠে এসেছে।

- এই কাব্যগ্রন্থে নজরুল স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীতে মানুষের সৃষ্টিই প্রধান; কোনো ধর্মগ্রন্থই মানুষ সৃষ্টি করেনি। তিনি বলেন— “মানুষেরে ঘৃণা করি / ও কারা কোরান বেদ বাইবেল চুম্বিছে মরি মরি”—এর মাধ্যমে তিনি মানুষের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছেন। তাঁর মতে, মানুষই গ্রন্থ সৃষ্টি করেছে, গ্রন্থ মানুষ সৃষ্টি করেনি। তাই অন্ধ ধর্মানুগত্য ও ভণ্ডামির বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন।
------
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার, দার্শনিক, এবং বাংলাদেশের জাতীয় কবি।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার ডাকনাম ছিল দুখু মিয়া।
- বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।

• নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো-
- সঞ্চিতা,
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সন্ধ্যা,
- জিঞ্জির,
- চক্রবাক,
- প্রলয় শিখা,
- দোলনচাঁপা,
- ও ভাঙার গান।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অগ্নিবীণা
  2. বিষের বাঁশী
  3. সাম্যবাদী সঠিক
  4. প্রলয়শিখা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল